ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা খাওয়ানো সেই শিক্ষিকা বরখাস্ত প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এবার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে। শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড স্ট্যাটাসে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

এদিকে মো. তারেক রহমান বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?

তিনি বলেন, সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে। শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে? আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন; বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।

আমজনতার দলের সম্পাদক বলেন, আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন। শেষে তারেক রহমান লিখেছেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা

ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন মো. তারেক রহমান

আপডেট সময় ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬