ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি নেইমারের সাইন করা ব্রাজিলের জার্সি পরে মাঠে ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু

কোনো দল যদি আ. লীগ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে বড় বিপদে পড়বে: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে এগোয়, তাহলে দলটি আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়বে। একই সঙ্গে এর প্রভাব দেশের জন্যও মারাত্মক পরিণতি ডেকে আনবে বলে তিনি সতর্ক করেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিতমার্চ ফর দাঁড়িপাল্লাকর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলতে চানবিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান জানানো হলেও, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া ছিল একটি বড় রাজনৈতিক ভুল।

এনসিপির মুখপাত্র বলেন, বাকশালের মাধ্যমে দেশের মানুষের অধিকার হরণকারী দল আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরানোর খেসারত জনগণকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে জীবনের শেষ দিনগুলোতে কীভাবে চরম কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা সবাই প্রত্যক্ষ করেছে। একইভাবে ১/১১ সময়ে আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে হলে গণভোটেহ্যাঁভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপিল করেছেন রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

কোনো দল যদি আ. লীগ পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে বড় বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬