ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লার কন্যার বিয়ে সম্পন্ন, তারেক রহমানের আর্থিক সহায়তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে বিএনপি পরিকল্পিত ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে। ওই ঘটনার পর থেকে দুই কন্যা রেখে যাওয়া অলির পরিবারে নেমে আসে গভীর শোক ও সংকট।

এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ব্যক্তিগতভাবে অলির দুই কন্যার বিয়ের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে বড় কন্যা নাঈমার বিয়ে তার আর্থিক সহায়তায় সম্পন্ন হয়। আর রোববার (৩১ আগস্ট) দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানার বিয়েও তারেক রহমানের বিশেষ সহায়তায় সম্পন্ন হয়।

গ্রামীণ পরিবেশে আয়োজিত সাদামাটা এই বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। নবদম্পতির হাতে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী ও বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজকের আওয়ামী লীগ হলো দুর্নীতিগ্রস্ত মাফিয়া লীগ: সোহেল তাজ

বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লার কন্যার বিয়ে সম্পন্ন, তারেক রহমানের আর্থিক সহায়তা

আপডেট সময় ০৮:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫