ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক: মহাসচিব শামীম হায়দার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টি কখনোই এমন কোনো কার্যক্রমে জড়িত হয়নি, যাতে দলের নিবন্ধন বাতিল হতে পারে— দাবি করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “কোনো আঘাত এলে তার জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে চালিয়ে যাবে। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।”

তিনি জানান, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে এবং দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, “দেশটা আমাদের সবার। সবাই মিলে এই দেশকে বাঁচাতে হবে।”

দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ প্রসঙ্গে মহাসচিব বলেন, “সন্ত্রাসীরা আমাদের অফিসে আগুন দেয়। পুলিশ বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সন্ত্রাসীরা প্রতিহত হয়। এজন্য আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ।”

তিনি পরিষ্কারভাবে জানান, আরপিও অনুযায়ী যেসব কারণে কোনো দলের নিবন্ধন বাতিল হতে পারে, সেসব কোনো অপরাধেই জাতীয় পার্টি জড়িত নয়। দলের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগও নেই।

জাতীয় পার্টির মহাসচিবের ভাষায়, “দল নিষিদ্ধের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। এ দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি অযৌক্তিক: মহাসচিব শামীম হায়দার

আপডেট সময় ০৯:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫