ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: গলাচিপায় নেতা-কর্মীদের সংঘর্ষ এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রোগী সেজে সোনার চেন চুরি, এক্স-রে করে পাওয়া গেল পেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন

আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

এবার সচিবালয়ের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সামাজিক মাধ্যম পেইজগুলো থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হতো না। সরকার যেন দায়িত্বশীল আচরণ করে এবং দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে।

মঙ্গলবার রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সোমবারের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চলমান পদযাত্রা কর্মসূচি স্থগিত করে ঢাকায় এসেছেন এনসিপি নেতারা। উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার মতো বড় বড় ঘটনাগুলো সামলাতে অন্তর্বর্তী সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। সঠিক সময়ে তথ্য প্রকাশ, উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ও দুর্ঘটনার কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি।

এ দুর্ঘটনায় মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে দুই উপদেষ্টার উত্তেজিত জনতার ক্ষোভে অবরুদ্ধ থাকা, ছাত্রবিক্ষোভে শিক্ষা সচিবকে সরানো এবং আন্দোলনকারীদের সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য সরকারের দায়িত্বহীন আচরণ ও সমন্বয়হীনতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম । তিনি বলেন, এমন যদি অবস্থা হয় যে উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নাই। যেখানে পুরো জাতি ট্রমাটাইজ, ঢাকার শিক্ষার্থীরা দুর্ঘটনার কারণে ট্রমাটাইজ সেখানে পরের দিন একটা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতের ৩টা বেজে যাচ্ছে। উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

সরকার সঠিক সময়ে সঠিক তথ্য প্রকাশে ব্যর্থ হয়েছে এবং তাতে পরিস্থিতি ঘোলাটে হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সোমবার রাত থেকে লাশ গুম করার প্রচারণা আমরা দেখছি। সরকারের জায়গা থেকে এনিয়ে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। ওই সময় সেখানে কতজন শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ ছিলেন তার তথ্য দ্রুত প্রকাশ করা উচিত। কতজন হতাহত আছেন এই তথ্যটা নিয়মিত আপডেট করা উচিত। যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং বিভিন্ন জায়গা থেকে লাশ গুম করার ঘটনা আসলেই যেন না ঘটে থাকে। সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং ব্যাপক প্রচার করতে হবে।

তিনি বলেন, পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কেন এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটল। সরকার এবং সরকারের বাইরের বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা উচিত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম গঠনে পদক্ষেপ নেওয়া উচিত। উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এ দেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমির

আওয়ামী লীগ মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সরকারকে দায়িত্বশীল আচরণের আহ্বান নাহিদের

আপডেট সময় ১১:০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫