ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার ২ হাজার রুপি ভাড়ার জন্য স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, ভারতে গ্রেপ্তার ২ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ: দলীয় পরিচয় নয়, জড়িতদের শাস্তি চান এমপি বাবর ইসরায়েলকে পিতৃভূমি ও আমিরাতকে দ্বিতীয় বাড়ি বললেন মোদি আ.লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে সরাসরি শিপিং ব্যবস্থা চালু-বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী ব্রাজিল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন হবে: মির্জা ফখরুল স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপি’র আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি। বড় পরিসরে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে।

এদিকে চিঠিতে বলা হয়, যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই, সেটি আমরা বুঝি। তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সেকারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স— এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোনালাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপি’র আহ্বান

আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫