ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোল উদযাপন করতে গিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার, পরে জানলেন গোলই হয়নি! ইরান যুদ্ধে ট্রাম্প ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী এসএসসির ফল জানার আগেই বিদায় নিল কাজী রেজা সম্পর্ক এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি: সৌদিতে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করে নিজেদের বিজয় ঘোষণা করতে চান ট্রাম্প ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপি’র আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি। বড় পরিসরে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে।

এদিকে চিঠিতে বলা হয়, যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই, সেটি আমরা বুঝি। তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সেকারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স— এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোনালাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোল উদযাপন করতে গিয়ে আহত ব্রাজিলিয়ান ফুটবলার, পরে জানলেন গোলই হয়নি!

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপি’র আহ্বান

আপডেট সময় ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫