ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা দেশে ফিরলেন মির্জা আব্বাস সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ: জামায়াত নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।তিনি বলেন, সব দল দেখা শেষ, দেশের মানুষ এবার জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ।

গতকাল শনিবার (২৬ জুলাই) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেলাল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি- বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না।

বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক আ. জব্বার, মহানগরীর নায়েবে আমীর প্রফেসর মাহামুদ হোসেন দুলাল প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন

সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ: জামায়াত নেতা

আপডেট সময় ১০:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫