ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সৎ মামা আটক প্রবাসী স্বামীর হাত-পা কেটে নদীতে ফেলে মাংস আলাদা করে ফ্রিজে রাখে স্ত্রী! ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘স্বাধীন’ রাষ্ট্র দাবি তাইওয়ানের ১০ বছর সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য গ্রেফতার মেহেরপুরে অনলাইন জুয়ার বড় নেটওয়ার্কে অভিযান, রাফসান জনিসহ গ্রেপ্তার ৪ দিনের আলোতেই মেহেরপুরে ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ছড়ালো ফেসবুকে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার ২ হাজার রুপি ভাড়ার জন্য স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, ভারতে গ্রেপ্তার ২

সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজনেরাই এখন এই সরকারের অধীন নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন, এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে। সরকার ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়।’

প্রশাসন, পুলিশ ও সেনাসদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তা–ই হয়, তাহলে এই সরকার কীভাবে দলনিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।’

দেশের বেকারত্ব, বিদেশি বিনিয়োগে স্থবিরতা, পোশাকশিল্পে সংকটসহ বিভিন্ন সংকট থেকে উত্তরণে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না।

জি এম কাদের অভিযোগ করে বলেন, সরকারের সমালোচনা করায় তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পাসপোর্ট দেওয়া হচ্ছে না। জুলাই আন্দোলনের পর মিথ্যা মামলায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জামিন দেওয়া হচ্ছে না। বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কেউ ক্ষোভ প্রকাশ করলেই তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে কয়েকজন উপদেষ্টার জনরোষে পড়ার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘দেশের অধিকাংশ মানুষকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে সরকার বিপদে পড়ছে মনে হচ্ছে।’

সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের রাজনীতি করতে দিবে কি না বা নির্বাচন করতে দিবে কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশে–বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জি এম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে

সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের

আপডেট সময় ০৬:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫