ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হলেও বর্তমানে তারা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছেন। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে এবং প্রশাসনের কোন অংশ জনগণের বদলে গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করছে—এসব বিষয়ে দল নজরদারি চালাচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিডিয়াকে কোনো গোষ্ঠীর প্রোপাগান্ডা থেকে বের হয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আগে কিছু গণমাধ্যম অন্ধভাবে একটি দলের হয়ে কাজ করেছে। এখন সেসব প্রতিষ্ঠানে কাজ করা কর্মীরাও লজ্জা পান নিজেদের পরিচয় দিতে।”

টাঙ্গাইলের আলোচিত মারুফ হত্যা মামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরতে তৎপরতা নেই। বরং কিছু গোষ্ঠী বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।”

চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ চাঁদাবাজদের রক্ষা করতে এলে তাকেও একই অপরাধে ভাগীদার ধরা হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

আপডেট সময় ১১:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫