ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চাইলেন এমপি আমির হামজা

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

এবার নতুন চার কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এই বার্তা দেশবাসী ও নতুন ভোটার যারা তাদের সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।  রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্রদলের সমাবেশে এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’। এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও। আজকের প্রতীজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

তিনি বলেন, আমরা আজ প্রতীজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দেশের ক্ষমতার দায়িত্ব পেলে বিএনপি শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ই-কমার্স নিয়ে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আইসিটি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেবে। খেলাধুলা ও আর্ট কালচারকে শিক্ষা কারিকুলামে নিয়ে আসব।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ তোমাদের সঙ্গে থাকবে৷

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান 

আপডেট সময় ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫