ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন সিদ্ধান্ত সরকারের কড়াইলসহ ৫৮ স্থানে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চলতি বছরই দেশে ফিরব, বাধা-ষড়যন্ত্রে ভয় পাই না: শেখ হাসিনা চাঁদাবাজি-মাদকে ‘মার্কিন বাবু’ আটক, জিজ্ঞাসাবাদে মুক্ত

পাবনা থেকে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৮১৫ বার পড়া হয়েছে

এবার চার দিনের সরকারি সফর শেষে নিজ জেলা পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে বঙ্গভবন থেকে রওনা হয়ে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণের মাধ্যমে তার সফর শুরু হয়। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে স্বাগত জানান।

সফরকালে রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন এবং সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিন তিনি সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বাবামায়ের কবর জিয়ারত করেন এবং দোয়ামোনাজাতে অংশ নেন। এ ছাড়া তিনি পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি ভবানীপুর মসজিদ পরিদর্শন করেন এবং নিজ বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জেলার উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত উদ্যোগ সম্পর্কে অবগত হন এবং সম্ভাবনাময় খাতগুলো কাজে লাগানোর আহ্বান জানান।

এ ছাড়া ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের একটি প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে তিনি পাবনা সদরের চরভবানিপুরে একটি শাহী জামে মসজিদের নির্মাণ কাজের অগ্রগতিও পরিদর্শন করেন। পুরো সফরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ?

পাবনা থেকে ঢাকা ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬