ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত: নায়েবে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

আজ বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে৷ জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে।

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত: নায়েবে আমির

আপডেট সময় ০২:০০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫