ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

আগামীতে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির সমর্থক ছাড়াও যারা নিরপেক্ষ তারাও বিভিন্ন জিনিস বিবেচনা করে বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থকদের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরে। কারণ তারা মনে করে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির।

তিনি বলেন, গণতন্ত্রের ভিত কে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। এটি স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে এমনকি আমাদের নিজেদের ভেতরও গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যে প্রত্যাশা রাখে তার ক্ষুদ্র একটি পার্ট হলো একটি জবাবদিহি মূলক সিস্টেম গড়ে তোলা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা এই চর্চা শুরু করি।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর আজ ড্যাবের ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদে দাঁড়িয়েছেন যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান।

গণতন্ত্রের ভিত কে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। এটি স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে এমনকি আমাদের নিজেদের ভেতরও গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যে প্রত্যাশা রাখে তার ক্ষুদ্র একটি পার্ট হলো একটি জবাবদিহি মূলক সিস্টেম গড়ে তোলা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

আগামীতে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান

আপডেট সময় ০২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫