ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে?

দেশে থাকলেও ঢাবিতে যেতাম না: বিবিসিকে সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১৭৪১ বার পড়া হয়েছে

দেশে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতেন না বলে মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বাইরে অবস্থান করছেন সাদ্দাম। ভারতের কলকাতার অবস্থান করছেন তিনি। কলকাতায় একটি ভবনের ৮ম তলায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। অনেক নেতাকর্মীও ছোট অফিসঘরকে ঘিরেই এখন চালানো হচ্ছে দলের অঘোষিত কার্যক্রম।

বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা, সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাদ্দাম জানিয়েছেন, দীর্ঘদিন ক্যাম্পাসে না যেতে পারার বেদনা ও কর্মীদের দুর্দশার কথা। তিনি বলেন, ‘এক বছর ধরে ক্যাম্পাস মিস করি। তবে দেশে থাকলেও ক্যাম্পাসে যেতাম না।’ তিনি জানান, বর্তমানে হাজার হাজার ছাত্রলীগকর্মী ক্লাস, পরীক্ষা দিতে পারছেন না, এমনকি সার্টিফিকেটও পাচ্ছেন না—শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে।

তার ভাষায়, ‘এটা শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারগুলোর সন্তানদের ক্ষেত্রেও ঘটছে। বহু ছাত্র এইচএসসি পরীক্ষাও দিতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ ঘরানার পরিবারের সন্তান হওয়ায়।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেইন ছাড়াও ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর অসংখ্য শীর্ষ নেতা। তাদের মতে, দলীয় নেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা ভারতে থাকায় এখান থেকেই রাজনৈতিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

দেশে থাকলেও ঢাবিতে যেতাম না: বিবিসিকে সাদ্দাম

আপডেট সময় ০৫:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫