ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক শুধু ব্রাজিল নয়, নরওয়ের বিপক্ষে কখনো জিততে পারেনি আর্জেন্টিনাও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের পটুয়াখালীতে শ্রমিকদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মা হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশমের অবিশ্বাস্য রেকর্ড ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে’ মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।

জিয়াপুত্র আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্টনে খাবার বিতরণ আনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে।

এদিকে, বনানীতে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে, তার এই অকাল মৃত্যু হতো না।

বিএনপির এ নেতা আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাংনীতে বাড়ির গেটে হাতবোমা, পাশেই হুমকি দিয়ে লেখা চিরকুট, এলাকায় আতঙ্ক

জিয়াউর রহমানের হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

আপডেট সময় ০২:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫