ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

অতিরিক্ত দামে সরকারি আটা বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো গ্রাহক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের শ্রীপুরে খাদ্য বান্ধব কর্মসূচি ওএমএসের আটা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিনকে মাধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সেলিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ২টার দিকে মেসার্স নিজাম এন্টারপ্রাইজের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাকালে ওএমএস এর মালামাল (চাল, আটা) বিতরণে অনিয়মকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করছে গ্রাহকরা। তবে নিজামের দাবি, চাহিদা মতো আটা দিতে না পারায় তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

এদিকে আটক সেলিমের স্ত্রী নাসিমা বলেন, আমার ছেলেসহ বেশ কয়েকজন শ্রীপুর বাজারের ওএমএস ডিলার ও বিএনপি নেতা নিজাম উদ্দিনের দোকানে চাল আটা কিনতে গেলে ডিলার চাল আটা নাই বলে তাদের তাড়িয়ে দেয়। পরে তারা দেখতে পায় ডিলার বেশি দামে অন্য লোকদের বস্তা হিসেবে চাল,আটা বিক্রি করছে। বিষয়টি জানতে চাইলে ডিলার উপস্থিত সুবিধাভোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে ও মারতে উদ্যত হয়। এ সময় সবাই প্রতিবাদ করলে নিজাম হয়রানির হুমকি দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ আমার ছেলেকে না পেয়ে তার অসুস্থ বাবাকে ধরে নিয়ে যায়।

স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম বলেন, প্রথমে তারা আটা চায় আমি দিতে না পারায় তারা টাকা দাবি করে। এতে আমি ক্ষুব্ধ হলে তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বিএনপি নেতা টিপু সুলতানের ভাই নিজাম উদ্দিন ডিলারকে মারধরের ঘটনায় সেলিম নামে একজনকে আটক করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ওএমএস এর মালামাল বিতরণে সংশ্লিষ্ট ডিলারের অনিয়মের বিষয়ে ভুক্তভোগী কোনো ব্যক্তি আমার কাছে অভিযোগ করেন নাই। ডিলারকে মারধরের বিষয়টি আমি শ্রীপুর থানার ওসি থেকে জেনেছি।, তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই ওএমএস বিতরণে অনিয়ম ও কালোবাজারিতে চাল, আটা বিক্রির অপরাধে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেসার্স নিজাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিনকে কারণ দর্শানো ও সতর্ক নোটিশ দিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

অতিরিক্ত দামে সরকারি আটা বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো গ্রাহক

আপডেট সময় ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫