ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

দেশপ্রেমিক লোকজন অনেক কষ্টে পাথরগুলো সরিয়ে নিয়েছে!: রনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

এবার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর সরিয়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিদ্রুপমূলক পোস্ট করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রানি।

আজ বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিদ্রুপ করে তিনি বলেন, ‘ভোলাগঞ্জের সাদাপাথর এলাকাটি হিজিবিজি হয়ে ছিল! দেশপ্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে! এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে!’

তিনি বলেন, নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিল সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে! ফলে ভারত থেকে বিনা বাধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে!

তিনি আরো বলেন, ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে ওভাবে যদি সারা দেশের নদ-নদী পাহার সমুদ্রে দেশপ্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে! মরুভূমির নিচে তেল থাকবে! সেখানে হাজার হাজার উট-দুম্বা-ভেড়া চড়ে বেড়াবে! আর স্থানীয় লোকজন আরবদেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দের ভাড়া করে এনে সান্ডার খামার তৈরি করবে!

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

দেশপ্রেমিক লোকজন অনেক কষ্টে পাথরগুলো সরিয়ে নিয়েছে!: রনি

আপডেট সময় ০৫:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫