ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে: টিপু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটি দল ইসলামের লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা এদেশের মানুষকে ভুল বুঝিয়ে দিকভ্রষ্ট করার পাঁয়তারা করে যাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবে না। ১৯৭১ সালে আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চান তাহলে আওয়ামী লীগ গেছে ভারতে, এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে।

গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকেলে পিরোজপুর নেছারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বরূপকাঠী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ একতরফা ক্ষমতা ধরে রাখতে মানুষকে ঘুম, খুন, জেল জুলুম চালিয়েছে। এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ভোটাধিকার আদায়সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্রজনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটি দল পিআরের নামে নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালাচ্ছে। এ দেশের মানুষ তা মেনে নেবেনা। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাই প্রস্তুত।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা কোরআন-হাদিস মেনে চলে মানুষের জন্য রাজনীতি করি। একটি দল কুরআন হাদিস ভেঙ্গে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিপথগামী করে তোলার চেষ্টা করছে। স্বাধীন দেশে কোনো জঙ্গির স্থান ও হাসিনা মার্কা নির্বাচন হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে: টিপু

আপডেট সময় ১১:১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫