মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্ররা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।
দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সক্রিয় থাকবে বলেও জানান ডা. শফিকুর রহমান।
এ ছাড়া দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতে ইসলামীর আমির।

ডেস্ক রিপোর্ট 






















