ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

নির্বাচন বানচালের চেষ্টাকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

এদিন রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে।

তিনি এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। জাতীয় নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।

এর আগে গুলশানে চাঁদাবাজি নিয়ে বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বক্তব্য প্রকাশ পায়। সেখানে তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেন।

এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন একজন বিএনপি নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

নির্বাচন বানচালের চেষ্টাকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫