ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

জামায়াতে যোগদান দিলেন যুবদলের ৬ নেতাকর্মীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

এবার সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দীন মাহমুদের নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়। দলটির নেতাদের দাবি, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামায়াতে যোগ দিয়েছেন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন, দেশের জনগণ আজ চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অনস্বীকার্য। এ সময় নতুনভাবে যোগদানকারীদের জামায়াতে বরণ করে নেন তিনি এবং সৎ, সাহসী ও আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

জামায়াতে যোগদান দিলেন যুবদলের ৬ নেতাকর্মীর

আপডেট সময় ১২:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫