ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট চাঁদার ভাগ নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, নিহত ১ কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানার গেটে বাবার মৃত্যু ‘কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়’-হঠাৎ বর্ষার ইসলামিক পোস্ট ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ ফ্যাসিস্ট হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না: আমান উল্লাহ আমান শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন দুই ছাত্রদল নেতা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ

নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৩০ জুন) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা পর্যন্ত আওয়ামী লীগ কোনো নামে বা পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। আদালত যখন এ বিষয়ে নতুন সিদ্ধান্ত দেবেন, তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে আদালতের আদেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় রয়েছে। এ পর্যন্ত ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে হামলার সময় ইরানি দুটি যুদ্ধবিমান ভূপাতিত: ৬ মাস ধরে কাতারে বন্দি ৩ ইরানি পাইলট

নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬