ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

ভারত হাসিনা-আ.লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এ দেশে চলছে এবং হবে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপি ভাইস চেয়ারম্যান। ভারতকে আহ্বান জানিয়ে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি, সে দেশের জনগণকে হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন।

এদিকে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি, ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি। বিভিন্ন স্বৈরশাসকদের কাছে করেনি। এই দেশের মানুষ একসাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি বলেন, হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না। আবার যখন দরকার নাই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি বর্ডার লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে, যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে। তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

ভারত হাসিনা-আ.লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু

আপডেট সময় ০৩:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫