ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পরে না- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিল, তখন অন্যায়, খুনখারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি- আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। যতদিন দেশের আইনশৃঙ্খলা সুন্দর না হবে, কাক্সিক্ষত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততক্ষণ বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে পারে না; হতে দেওয়া হবে না।

গতকাল মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে দলটির ঢাকা দুই মহানগর।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আশরাফ আলী আকন, দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে: চরমোনাই পীর

আপডেট সময় ১০:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫