ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর মরদেহ ইনুর বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি   ‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’— সেই জ্যোতিষীকে কড়া খোঁচা নেইমারের চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্বাচনে জয়ের পরও শপথ নিতে পারবেন না বিএনপি নেতা আসলাম চৌধুরী মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ‘জাপানের কাছে হারবে ব্রাজিল’ জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে

এবার রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল দল রাতে টহল দিচ্ছিল। পরে তাদের বহনকৃত গাড়িটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি। এ সময় ৮ সেনাসদস্য আহত হন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

আপডেট সময় ১২:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫