ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’— সেই জ্যোতিষীকে কড়া খোঁচা নেইমারের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

গণিতের হিসাব মেলেনি মাঠের ফুটবলে। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে টুর্নামেন্টের সবচেয়ে বড় হতাশার দল বলেছিলেন জার্মান অর্থনীতিবিদ ও পরিসংখ্যান বিশ্লেষক জোয়াকিম ক্লেমেন্ট। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নকআউট পর্বে দারুণ প্রত্যাবর্তনের জয় তুলে নিয়েছে সেলেসাওরা। আর এরপরই ভবিষ্যদ্বাণী করা সেই বিশ্লেষককে কটাক্ষ করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। তখন অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়তো সত্যিই মিলতে যাচ্ছে ক্লেমেন্টের পূর্বাভাস।

কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ক্যাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নাটকীয় জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই জয়ে নিশ্চিত হয় শেষ ষোলোর টিকিটও।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়াকিম ক্লেমেন্টকে ট্যাগ করে ব্যঙ্গাত্মক একটি পোস্ট দেন নেইমার। সেখানে তিনি লেখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।”

মূলত চলমান বিশ্বকাপ শুরুর আগেই নিজের গাণিতিক বিশ্লেষণে ক্লেমেন্ট দাবি করেছিলেন, এবার শিরোপা জিতবে নেদারল্যান্ডস আর ব্রাজিল হবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যর্থতার নাম। তার গবেষণার বিশেষত্ব ছিল, ফুটবলীয় পরিসংখ্যানের পাশাপাশি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো অর্থনৈতিক ও সামাজিক সূচকও বিশ্লেষণে যুক্ত করেছিলেন তিনি।

এমনকি গত ৯ এপ্রিল প্রকাশিত গবেষণাপত্রে ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফাইনালে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, আর ব্রাজিল বিদায় নেবে টুর্নামেন্টের শুরুর দিকেই।

তবে জাপানের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের জয়ে অন্তত আপাতত সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করেছে ব্রাজিল। আর সেই সুযোগেই সমালোচকদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিতে ভোলেননি নেইমার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’— সেই জ্যোতিষীকে কড়া খোঁচা নেইমারের

আপডেট সময় ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬