ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কুপ্রস্তাব বিএনপি নেতার টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত মানুষ, যা বললো বিএসটিআই আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ ট্রাম্পের সাথে বৈঠক করতে হোয়াইট হাউসে নেতানিয়াহু স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম মেয়েকে মানসিক রোগী দাবি করে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে

ইনুর বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বহুল আলোচিত মামলার রায় দেবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান হাসানুল হক ইনু। পরে ২০২৪ সালের ২৬ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়।

এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন ও সংশ্লিষ্ট মহল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কুপ্রস্তাব বিএনপি নেতার

ইনুর বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ

আপডেট সময় ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬