ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তাহের বলেন, আমরা পুরাতনকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসবে সেটাই স্বাভাবিক। দেশে সংস্কারের ব্যাপারে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী নির্বাচন হতে হবে। তবে যেখানেই সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই পর্যবেক্ষণ করছে। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই: তাহের

আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫