ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে চোরে চোরে মাসতুতো ভাই বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এত দিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় দেওয়ার কথা বলছে। তিনি অভিযোগ করেন, চুরি-বাটপারি ছাড়া আওয়ামী লীগের কোনো নেতা হয়নি। জাতীয় পার্টির নেতাদের যে বক্তব্য শুনা যায়, তা ভারতের দেওয়া আইডিয়া বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এই আইডিয়া বাংলাদেশে অভ্যুত্থান-পরবর্তী বাস্তবায়ন হবে না।

তিনি আরও বলেন, যারা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম হত্যা এবং চব্বিশে হাজারো ছাত্র-জনতার হত্যার ঘটনায় জড়িত, তারা কখনো রাজনীতি করতে পারবে না। সারজিস আলম দাবি করেন, আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ার মতোভাবে জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের ‘বি টিম’ জাতীয় পার্টিকে চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত।

এনসিপি নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ করছে, যা মানুষের আস্থার সংকট তৈরি করছে। সরকারের দায়িত্ব হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে আসা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে চোরে চোরে মাসতুতো ভাই বললেন সারজিস

আপডেট সময় ১১:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫