ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা আজ সন্ধ্যায় প্রথম দফায় কারিনা কায়সারের জানাজা মুহিবুল্লাহ বাবুনগরীর হাত মামুনুল হকের মাথায়, হেফাজতে ঐক্যের বার্তা ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত

আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে আমি রাজি: বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

এবার কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, গত রাতে আমার বাড়িতে হামলা করেছে। কারা করেছে আমরা জানি না। কিন্তু দশ বারোজন লোক ঢিল ছুঁড়ছে, গাড়ি ভেঙেছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। যখন ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিলো। আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, তাহলে আমি সব সময় রাজি আছি।

এ সময় তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচার মনোভাব আশা করি নাই। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ডকে আমরা কি বলে অভিহিত করবো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের বহু সংগ্রাম করতে দেয় নাই। এরপরও যদি সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, আওয়ামী লীগের দোসর বানানো হয় তাহলে আমি মনে করবো বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য এ কোন ষড়যন্ত্র কিনা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসা ‘সোনার বাংলায়’ হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসায় থাকা দুইটি গাড়িতে ভাঙচুর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

আমার বাড়ি ভাঙলে যদি দেশের মঙ্গল হয় তাহলে আমি রাজি: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০২:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫