ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি লাগামহীন মূল্যস্ফীতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি অভিযোগ করেন, শুধু জ্বালানি সংকট নয়, গত ছয় মাসে সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।

শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি সরকার। একই সঙ্গে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি আগের সরকারের মতো দলীয়করণের পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট এবং মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এসব সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান ইসলামী আন্দোলনের মহাসচিব।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

এদিকে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন

আপডেট সময় ০৬:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬