ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না: নাছির উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

এবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ডাকসুতে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবিদুল খানের আইডি শেয়ার দেন। যদিও তার সেই শেয়ার করা পোস্টটি শো করছে না। এদিকে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী গণমাধ্যমকে জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি বার বার সাইবার আক্রমণ করে ডিজেবল করা হয়েছে।

তিনি বলেন, আজ সকালেও তার আইডিটি সাইবার আক্রমণ করে ডিজেবল করার প্রচেষ্টা করা হয়। কিন্ত তখন তা সফল না হলেও এখন আবার তা ডিজেবল করা হয়েছে।

এ বিষয়ে শেখ তানভীর বারী হামিম বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ডিজেবল করে দেয়া হয়েছে ভিপি প্রার্থী আবিদের আইডি। আমার (শেখ তানভীর বারী হামিম) আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বেলা সাড়ে ১১টায়। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে জনপ্রিয় প্রার্থীদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আগামীকালকে (৯ সেপ্টেম্বর) আমাদের শিক্ষার্থীরা ব্যালট অ্যাটাক দেবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না: নাছির উদ্দিন

আপডেট সময় ০২:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫