ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক শিশু রাকিবাকে হত্যার সাড়ে তিন মাস পর মরদেহ উদ্ধার, মা-প্রেমিকসহ গ্রেপ্তার ৩ নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

বিনিয়োগের টাকা পেলে কোনও তরুণ চাকরির সন্ধানে যাবে না: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৭৬৩ বার পড়া হয়েছে

এবার যুব সমাজকে আত্মনির্ভর করে তুলতে বিনিয়োগভিত্তিক মডেলকে কার্যকরী পথ হিসেবে উল্লেখ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই ইন্ডাস্ট্রি যদি ইনভেস্টমেন্টের টাকা পায়, তাহলে কোনও তরুণের চাকরির সন্ধানে যাবে না, যাবার কোনও দরকার নেই।”

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “এখন আমরা তরুণ, তাঁদের পরিবারের সদস্য, তাঁদের ছেলেমেয়ে যারা আছে, যারা চাকরির সন্ধানে বড় বড় হতে চাইছে,সবাই চাকরি করছে। কিন্তু চাকরি হওয়াটাই গন্তব্য নয়, বরং নিজের উদ্যোগই হতে পারে ভবিষ্যতের পথ।”

তার মতে, “সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। কাজেই ব্যাঙ্ক সৃষ্টি করার দায়িত্ব আমাদের, যাতে তরুণ-তরুণীরা, মহিলা-পুরুষ,ঘরের বাইরে যেখানেই থাকুক না কেন, তারা যেন ওই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে।”

ড. ইউনূস আরও বলেন, “এরকম হাজার হাজার তরুণ এখন সেই কাজ করছে এবং সম্প্রসারিত হচ্ছে। মাইক্রো ব্যাংকগুলো তাদের কাছে বিনিয়োগের টাকা পৌঁছে দিচ্ছে, আর তারা ধাপে ধাপে সে টাকা শোধ করে পুরোপুরি মালিকানা অর্জন করছে।”

তিনি বলেন, “আমার কাজ হলো তাকে উঠিয়ে দেওয়া। আমি তার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাই না, বরং চাই সে নিজের ভাগ্য নিজে গড়ে তুলুক।” উল্লেখ্য, প্রধান উপদেষ্টার এই বক্তব্যে উঠে আসে উদ্যোক্তা তৈরিতে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা, যা চাকরি নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

বিনিয়োগের টাকা পেলে কোনও তরুণ চাকরির সন্ধানে যাবে না: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০২:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫