ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না রায়হান এই ন্যারেটিভ ভেঙে দিয়েছে: উম্মে সালমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা। জয়ের পর তিনি তাঁর স্বামী রায়হানকে নির্বাচনী কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না—একটা ন্যারেটিভ ছিল। সেটা রায়হান আমার মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়েছে।’

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন উম্মে সালমা। তিনি বলেন, ‘আমি আমার ফলাফলে অতটা আবেগপ্রবণ হইনি, রায়হানের ফলাফল শুনে যতটা আবেগী হয়েছি। কারণ আমি জানি সে কেমন মানুষ এবং তার গুণ ও যোগ্যতা। আরো জানি তার স্বপ্নগুলো কতটা চমৎকার। আমার একটিভিজম শুরু হয় আমাদের বিয়ের পর তার হাত ধরে।

এ তিন বছরে সে হাতেকলমে শিখিয়েছে, বুঝিয়েছে এবং কাজ করতে প্রেরণা দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘(রায়হান) আমার কাজে সব সময় সহযোগিতা করেছে, কখনো কোনো কাজে বাধা দেয়নি। বারবার বলেছে, ভুল করো, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সে ভুল দ্বিতীয়বার করো না। সে আমাকে জুলাইয়ে মাঠে, মিছিলে, সমাবেশ অথবা কর্মসূচিতে কখনোই বারণ করেনি।

বরং স্বাধীনভাবে কাজ করতে অনুপ্রেরণা দিয়েছে। তার এমন উদার মানসিকতা আমাকে প্রভাবিত করে।’ ঢাবি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাবি শিক্ষার্থী ভাই-বোনরা আমাদের দুজনের ওপর আস্থা রেখেছেন। আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা দায়িত্ব হস্তান্তরের দিন হাসিমুখে বিজয় উদযাপন করব। ইনশাআল্লাহ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না রায়হান এই ন্যারেটিভ ভেঙে দিয়েছে: উম্মে সালমা

আপডেট সময় ০৪:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫