ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সময় লাগতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত! সদস্য সচিব রশিদুল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণে মোট ১১ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন।

বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করেছেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ২৫ শতাংশ নারী এবং ৭৫ শতাংশ পুরুষ। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মাত্র দুজন নারী। অন্য চারটি পদে কোনো নারী প্রার্থী পাওয়া যায়নি। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ নারী হলেও মেয়েদের পাঁচটি হলে ১৫টি পদে কোনো প্রার্থীই ছিলেন না।

এবারের নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র মিলিয়ে মোট আটটি প্যানেল অংশ নেয়। ছাত্রদল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদী হাসান এবং জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের নেতৃত্বে রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে মো. শাকিল আলী। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে ভিপি পদে লড়ছেন আরিফুল্লাহ আদিব এবং জিএস পদে মাজহারুল ইসলাম।

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল থেকে জিএস পদে লড়ছেন শরণ এহসান, যুগ্ম সম্পাদক (পুরুষ) পদে নুর এ তামীম স্রোত এবং যুগ্ম সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি। তবে এ প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা আদালত বাতিল করেছেন। ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সমর্থিত ‘সংশপ্তক পর্যদ’ প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদুল ইসলাম ঈমন এবং যুগ্ম সম্পাদক (নারী) পদে লড়ছেন সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস।

নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম বলেন, ভোট গণনার কাজ শেষ করতে সময় লাগছে। তাই ফলাফল জানতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হতে সময় লাগতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত! সদস্য সচিব রশিদুল

আপডেট সময় ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫