ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা ঠিক হবে না: মার্কিন কংগ্রেসম্যান খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা নিঃশর্ত আত্মসমর্পণ চেয়ে ইরানকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে পেল যুক্তরাষ্ট্র মায়ের পথ ধরে বিশ্বকাপে ছেলে, গড়লেন ইতিহাস

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনি জনগণের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরাইলের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তারেক রহমান বলেন, ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন, দখলদারত্ব ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবরই তাদের পাশে দাঁড়িয়েছে এবং এখনো সেই অবস্থান বজায় রেখেছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সরকারের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার খবরকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা।

তিনি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণের ভূমি, সংস্কৃতি, ইতিহাস ও অস্তিত্বের ওপর যে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন তা একধরনের পরিকল্পিত গণহত্যা ও জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। এটি মানবতাবিরোধী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি নাগরিক বসবাস ও কর্মরত আছেন। ইসরাইলি সরকারের এই দমননীতির ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এদিকে ইসরাইলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা এবং এর বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে গাজায় ইসরাইলি সরকারের হাতে সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতকে দ্রুত রায় ঘোষণারও অনুরোধ জানান তিনি। যাতে ফিলিস্তিনি জনগণের চলমান দুঃখভোগ আর না বাড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

আপডেট সময় ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫