ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির শিশুকে বলাৎকার করে মাদরাসাশিক্ষক বললেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ তারেক রহমানের পাঙ্খা গজাইছে, সব পাঙ্খা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী যে মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল কার্ড ধরিয়ে দিতে চান পাটওয়ারী, সেই মঞ্চে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর বাবাকে হারিয়েও থামেনি জীবন, রাতের ডিউটি শেষে সকালে এইচএসসি পরীক্ষা দিলেন ইকন মেয়েটা যে অরক্ষিত হলো, এই দায়ভার কে নেবে: মনিরা শারমিন

৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এবার দারুণ পারফরম্যান্সে জার্মানিকে বিদায় করে সবাই অবাক করে দিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪৩ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর গোটা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সেই ঐতিহাসিক জয় উদযাপনে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই জয় শুধু ফুটবলের সাফল্য নয়, এটি পুরো জাতির ঐক্য, আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার প্রতীক।

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে দুর্দান্ত স্নায়ুচাপ সামলে জিতে নেয় প্যারাগুয়ে। গোলরক্ষক অরল্যান্ডো গিল দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে নায়ক বনে যান, আর হোসে কানালের সফল শেষ শট নিশ্চিত করে জার্মানির বিদায়। বিশ্বকাপের ইতিহাসে এটি জার্মানির প্রথম টাইব্রেকার পরাজয়ও।

প্রেসিডেন্ট পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির ঘোষণাপত্রে স্বাক্ষরের ছবি প্রকাশ করে লেখেন, পুরো দেশ একসঙ্গে এই ঐতিহাসিক অর্জন উদযাপন করবে। বিশ্বকাপে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হলো প্যারাগুয়ে। এর আগে গ্রুপ পর্বে জার্মানিকে হারানোর পর একই সিদ্ধান্ত নিয়েছিল ইকুয়েডর সরকার।

এই জয়ে ২০০২ বিশ্বকাপে জার্মানির কাছে নকআউটে হারের প্রতিশোধও নিলো প্যারাগুয়ে। এখন শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেনের মধ্যকার ম্যাচের বিজয়ী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬