ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা ঠিক হবে না: মার্কিন কংগ্রেসম্যান খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা নিঃশর্ত আত্মসমর্পণ চেয়ে ইরানকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে পেল যুক্তরাষ্ট্র মায়ের পথ ধরে বিশ্বকাপে ছেলে, গড়লেন ইতিহাস

নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

এবার নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিনন্দনপত্রটি পাঠানো হয়।

সুশীলা কার্কিকে পাঠানো অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা এই বিষয়ে নিশ্চিত। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতাকে আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি আহতের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা

নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০২:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫