ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার নিয়মিত যোগাযোগ হয়, মাঠের বাইরে আরও ভালো সে : মেসিকে নিয়ে নেইমার ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

‘বাংলাদেশও ১৪০ রান করেছিল’, পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

এশিয়া কাপে বাংলাদেশও ১৪০ রান করল, সে জায়গায় পাকিস্তান থামল ১২৭ রানে। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে বাংলাদেশকে টেনে এভাবেই পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বর্তমান দলের সাথে পাকিস্তানের কোনো তুলনাই যেন করতে চান না অশ্বিন। একইসাথে আহ্বান জানিয়েছেন, পাকিস্তানকে ভারতের গ্রুপে না রেখে বরং শ্রীলঙ্কার সাথে বেশি বেশি ম্যাচ রাখা উচিৎ টিম ইন্ডিয়ার।

চলতি কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ম্যাচে ছিল না প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটা। একপেশে সেই লড়াইয়ে ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত।

গতকাল ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে আলাপকালে অশ্বিন বলেন, ‘আয়োজকদের উচিৎ পরের বার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা। আমার মনে হয় ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।  ভারত-পাকিস্তান উন্মাদনা যে মাত্রায় সে অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা এখন দুই দলের মধ্যে নেই।

অশ্বিনের যেন তাই মায়াই হচ্ছে পাকিস্তানের জন্য, ‘আমার পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। বিশ্বের সব লিগে খেলার অভিজ্ঞতা তাদের নেই। রাজনৈতিক প্রসঙ্গে যাব না। সাইম আইয়ুব ছাড়া আর তেমন কারও যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত ভিন্ন অবস্থানে রয়েছে, তাই দুই দলের তুলনা করা অন্যায্য ব্যাপার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ

‘বাংলাদেশও ১৪০ রান করেছিল’, পাকিস্তানকে খোঁচা অশ্বিনের

আপডেট সময় ১২:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫