ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা নিঃশর্ত আত্মসমর্পণ চেয়ে ইরানকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে পেল যুক্তরাষ্ট্র মায়ের পথ ধরে বিশ্বকাপে ছেলে, গড়লেন ইতিহাস বিশ্বকাপ থেকে বিদায়, তবু গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসলেন জাপানি ভক্তরা আজ পবিত্র কাবা শরিফ বার্ষিক ধৌতকরণ, সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের এবার ব্রাজিলকে নিয়ে ফেসবুকে পোস্ট করলেন রুমিন ফারহানা

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

এবার কাতারে ইসরায়েলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে আরব-মুসলিম দেশগুলো। দোহায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনের যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল কাতারে কাপুরুষোচিত ও বেআইনি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে। দোহাকে পূর্ণ সমর্থন জানিয়ে, কাতারের সংযমী ও নীতিগত অবস্থানকে প্রশংসা করা হয়েছে। এর আগের দিন রোববার দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলা হয়, কাতারের নিরাপত্তা আরব ও ইসলামি বিশ্বের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। তারা ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও বিপজ্জনক উত্তেজনা হিসেবে আখ্যা দেন, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, এই সম্মেলন আরব-ইসলামিক বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেন এবং বলেন, সোমবারের জরুরি সম্মেলনে রোববারের বৈঠকে গৃহীত খসড়া বিবৃতি চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে বসা হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা নির্ভুলভাবে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে হামাস বলেছে, এ হামলা প্রমাণ করে নেতানিয়াহুর সরকার কোনো সমঝোতা চায় না; বরং সব প্রচেষ্টা বানচাল করতে চায়। দোহায় আবাসিক ভবন টার্গেট করে চালানো এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে আরব-মুসলিম দেশগুলো

আপডেট সময় ১১:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫