ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত নয়: বাংলাদেশ ব্যাংক নবম পে স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি চায় সিরিয়া বিদ্যালয়ে ‘আজ কেন মন উদাসী’ গানে শিক্ষিকার রিলস, তদন্তে কমিটি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি সামর্থ্যের অভাবে রোনালদোর নাম-জার্সি নম্বর হাতে লিখেছিলেন দিয়োমান্দে, তিনিই যাচ্ছেন রিয়ালে জাতিসংঘে হঠাৎ মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, তীব্র বাকযুদ্ধ মামদানির আপত্তি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর এবার পালটা হামলা বন্ধের ঘোষণা দিলো ইরান

পাকিস্তানের হামলার নিহতের তথ্য নিয়ে নতুন বিতর্কে মোদি সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিহত সেনাসদস্যদের তথ্য গোপনের অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্কে ভারত। এই অভিযোগকে কেন্দ্র করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে ভারতের সংসদকে বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

ভারত সরকারের দাবি, ওই অভিযানে ছয়জন সেনাসদস্য নিহত হন। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন। তবে বিরোধীদের অভিযোগ, এই তথ্য দীর্ঘদিন গোপন রেখে নিহত সেনাসদস্যদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য সরকারের কড়া সমালোচনা করেন।

উইং কমান্ডার অনূমা আচার্যের অভিযোগ, অতীতের সরকারগুলো দায়িত্ব পালন করতে গিয়ে নিহত প্রতিটি সেনাসদস্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

অন্যদিকে কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, ওই সংঘাতে কোনো সেনাসদস্য নিহত হননি। অথচ এক বছরেরও বেশি সময় পর সরকার ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। তার প্রশ্ন, নিহতদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন?

তিনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার বিষয়েও দলীয় নেতৃত্বকে অনুরোধ জানাবে কংগ্রেস।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নাম সম্প্রতি প্রকাশ করে ভারত সরকার। এরপর থেকেই হতাহতের তথ্য গোপনের অভিযোগ ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসপাতালের বাথরুমে মিলল সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

পাকিস্তানের হামলার নিহতের তথ্য নিয়ে নতুন বিতর্কে মোদি সরকার

আপডেট সময় ১০:৪৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬