ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ হাদি হত্যা মামলা: বাদী নির্বাচন নিয়ে মুখ খুললেন বোন মাসুমা সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের, বিকল ট্রাকে আটকা ছিলেন যাত্রীরা দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল ৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ ‘রাজপথ ছাড়ব না’, নোয়াখালী সমাবেশে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট!

ঢাবিতে পাঁচ হাজার ছাত্রীদের আবাসন সুবিধাসহ ‘চীন-বাংলাদেশ মৈত্রী হল’ নির্মাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মিত হতে যাচ্ছে পাঁচ হাজার ছাত্রীদের আবাসন সুবিধা-সম্বলিত ‘চীন-বাংলাদেশ মৈত্রী হল’। চলতি বছরের মধ্যেই এই হলের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দেওয়া ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে ডাকসুর সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে মতবিনিময় সভায় অংশ নেন। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নব মনোনীত কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ এম মোশারফ হোসেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতাসহ যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ডাকসুর সম্পাদকবৃন্দ।

ভিপি সাদিক কায়েম জানান, প্রস্তাবিত ‘চায়না-বাংলাদেশ মৈত্রী হল’—যাতে প্রায় ৫ হাজার ছাত্রী আবাসনের সুবিধা পাবে—এর কাজ এ বছরের মধ্যেই শুরু হবে। ডাকসুর নেতারা শিক্ষার্থীদের জন্য আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত আশ্বাস দেন, দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করে এটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত। সভা শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক উপহার দেওয়া হয় এবং পাল্টা শুভেচ্ছা স্মারক উপহার দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় আ.লীগ-বিএনপি-জামায়াত’র ত্রিমুখী সংঘর্ষ

ঢাবিতে পাঁচ হাজার ছাত্রীদের আবাসন সুবিধাসহ ‘চীন-বাংলাদেশ মৈত্রী হল’ নির্মাণ

আপডেট সময় ১২:২৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫