ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ, আহত অন্তত ৬ শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকাররা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী।

আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন, হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরাই জড়িত। এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ

ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ, আহত অন্তত ৬ শিক্ষার্থী

আপডেট সময় ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫