ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

শেখ হাসিনা ভারতে আছে ক্রীতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা: দুদু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাগুলো বলবে। এটা আমরা ভাবিনি। কী দম্ভ ছিল তার। এই কারণে শেখ হাসিনার এই পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে কৃতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুদু বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মধ্যেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এদেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে—এটা ভাবার কোনো কারণ নেই।

অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্যে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি— ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার সেগুলো করবেন। সেটার প্রতি আমাদের সমর্থন আছে।

দুদু আরও বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্টের মধ্যে দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং কেউ যদি মনে করে যে, নির্বাচনের বাইরে জনগণের ওপরে কোনো কিছু চাপিয়ে দিবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা

শেখ হাসিনা ভারতে আছে ক্রীতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা: দুদু

আপডেট সময় ০৩:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫