ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি : আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

আসিফ মাহমুদ

ক্রিকেটার সাকিব আল হাসানকে পুনর্বাসন না করার সিদ্ধান্তের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র গালি খেতে হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তিনি দাবি করেছেন, তার অবস্থান সঠিক ছিল এবং এখনও তিনি সেই সিদ্ধান্তের পক্ষেই আছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion।”

যদিও পোস্টে সাকিব আল হাসানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ক্রিকেট মহলে বিষয়টি স্পষ্ট যে আসিফ মাহমুদ জাতীয় দলে সাকিবকে দ্রুত ফেরানো বা আইনি সহায়তার বিপক্ষে অবস্থান নেওয়ার কথাই বলেছেন। সে সময় তার সিদ্ধান্তের কারণে সমালোচনার ঝড় ওঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার শিকার হন তিনি।

সর্বশেষ পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ ইঙ্গিত দিয়েছেন যে সমালোচনার পরও তিনি মনে করেন, সেই সময় তার নেওয়া অবস্থান ও সিদ্ধান্ত যৌক্তিক এবং যথার্থ ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি খেয়েছি : আসিফ মাহমুদ

আপডেট সময় ১২:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫