ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

এনসিপি শাপলাই পাবে: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাই পাবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিকে, নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এরপরই মূলত এই পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে দলটির একমত কোনমতেই হচ্ছে না।

প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন।

বিপরীতে, ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায় এটি এনসিপিকে বরাদ্দ দেয়া সম্ভব নয়। আর ইসি এখন একধরনের ফাইনাল বার্তা দিলো দলটিকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

এনসিপি শাপলাই পাবে: হাসনাত

আপডেট সময় ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫