ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছেন। মস্কোর জ্বালানি আয় বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে চীনকেও একই পথে আনতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইউরোপীয় ক্রেতারা রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারত ও চীন ছাড়কৃত মূল্যে তেল কিনে শীর্ষ ক্রেতায় পরিণত হয়।

ইউক্রেনে শান্তি আলোচনার জন্য চাপ সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতের ওপর চাপ বাড়িয়েছে এবং ভারতীয় রপ্তানির ওপর শুল্ক আরোপ করেছে।

বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারত যে তেল কিনছিল তাতে আমি খুশি ছিলাম না। আজ প্রধানমন্ত্রী মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করাতে চাই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন মোদি: ট্রাম্প

আপডেট সময় ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫