ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা

পদত্যাগের চিন্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেখা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৯৩৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তা করছেন—এমন খবরে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, “আজ সকাল থেকেই স্যারের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তাই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও এই বিষয়ে আলোচনার জন্য তার সঙ্গে দেখা করতে গেছি।”

তিনি বলেন, “স্যার বলেছেন, যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে, একটি গণঅভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন আর সংস্কারের জন্য। কিন্তু এখন যেভাবে আমাকে জিম্মি করে ফেলা হয়েছে, রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারছে না—এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়।”

নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করেছেন। “আমরা তাকে বলেছি, আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যতের স্বার্থে তিনি যেন শক্ত থাকেন এবং সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের জায়গায় পৌঁছাতে কাজ চালিয়ে যান।”

তবে প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন যে তিনি পদত্যাগের বিষয়টি “ভেবে দেখছেন”। নাহিদ বলেন, “উনি বললেন, যদি রাজনৈতিক দলগুলোর আস্থা ও আশ্বাস না পান, তাহলে থেকে লাভ কী?”

এর আগে বৃহস্পতিবার বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও পদত্যাগ দাবি করেছে।
বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে এসব দাবি ওঠে।

পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির এক শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদকে ‘বিএনপির মুখপাত্র’ আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

পদত্যাগের চিন্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেখা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫