ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত ২০ বছরের আক্ষেপ ঘুচলো মিরপুরবাসীর, হকারমুক্ত ফুটপাতে স্বস্তি দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা ‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য! মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

এবার বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সাধারণ মানুষের অধিকার হরণ করা হলে এর পরিণতি ভালো হবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশের মানুষের অধিকার হরণ করছে বিএনপি সরকার। সাধারণ মানুষের অধিকার হরণ করলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, সংসদে নিষ্ফল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কোনো পথ দেখছে না বিরোধী দল। ফলে দাবি আদায়ে বিরোধী দলকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জনদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, দাবি আদায় করেই বিরোধী দল ঘরে ফিরবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির

আপডেট সময় ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬